ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি জানান, ইরানে মার্কিন বাহিনীর অভিযান এখনো পুরোপুরি শেষ হয়নি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় ইরান যুদ্ধ শেষের পথে। আমি দেখতে পাচ্ছি, এটি শেষের খুব কাছাকাছি পৌঁছে গেছে।’ তিনি বলেন, ‘যদি এখনই আমরা ইরান থেকে সরে আসি, তাহলে দেশটির পুনর্গঠনে ২০ বছর লাগবে। আমরা এখনও আমাদের কাজ শেষ করিনি। তবে তারা একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।’
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। টানা সংঘাতের পর ৭ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য যুদ্ধবিরতিতে যায় ইরান ও যুক্তরাষ্ট্র।
এই যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধানের দিকে নিতে ১১ এপ্রিল ইসলামাবাদ-এ বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধিদল। তবে প্রায় ২২ ঘণ্টা আলোচনা চললেও কোনো সমঝোতা চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।
তবে ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!