সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এ বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে সাক্ষাৎ করে চিঠিটি হস্তান্তর করেন।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তায় দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপদেষ্টা হুমায়ুন কবির আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি ও অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের এ অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, বাংলাদেশ তাদের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ এবং টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাঈদ আল হাজেরি, জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!