সরকারের এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, নির্বাচনের আগে সরকারে এলে ফ্যামিলি কার্ড চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে।
এ সময় ফ্যামিলি কার্ড নিয়ে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা কাজ শুরু করেছি। এই কার্ড সবাই পাবেন, প্রত্যেক ঘরে ঘরে যাবে। শুধু সময়ের ব্যাপার।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং ধীরে ধীরে এটি দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড একটি শক্তি বা ক্ষমতা, যার মাধ্যমে মানুষ বিভিন্ন সেবার ক্ষেত্রে সুবিধা পাবে এবং নারীর ক্ষমতায়ন আরও জোরদার হবে।’
তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ২২ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে। একই সঙ্গে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। আগামী ১৬ তারিখ থেকে খাল খনন কার্যক্রম শুরু হবে, যাতে বর্ষার পানি সংরক্ষণ করে খরার সময় কৃষিকাজে ব্যবহার করা যায়।
এছাড়া প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, সেচ ও বীজ কিনতে পারবেন বলেও জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৫ বছর দেশে সুশাসনের অভাব ছিল এবং নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি দাবি করেন, আগে টাকা ছাড়া অনেক সেবা পাওয়া যেত না, কিন্তু বর্তমান সরকার কোনো টাকা ছাড়াই মানুষকে কার্ড দিচ্ছে। তিনি আরও বলেন, ২০২৭ সালে মেডিক্যাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হবে এবং বেকার যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!